1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদের তিন দিনের রিমান্ড

  • আপডেট সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৫১ বার পঠিত

উত্তরা পশ্চিম থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগার থেকে তাকে আদালতে হাজির করে পুলিশ। তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত ২৯ অক্টোবর রাতে উত্তরা ১০নং সেক্টরের ২নং রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাসা থেকে নগদ ৩ কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা। ১ হাজার ৯৫৩ ইউএস ডলার। ১ হাজার ১২০ কানাডিয়ান ডলার। ১ হাজার ১০০ ইউরো। ৩ হাজার ১১৭ কাতার রিয়াল। ৫ হাজার ৩০০ থাইবাথ। ৫০০ মেক্সিকান ডলার। ৫০ হংকং ডলার, ৩ হাজার রুপি।

এছাড়াও প্রায় ৮৫ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার ও বার উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩০ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা আইনের ২৩ (১) ধারায় মামলা দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park