1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আবারও বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুর রাজ্য

  • আপডেট সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২৩৮ বার পঠিত

আবারও বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুর রাজ্য। এবার রাজ্যটিতে অপহৃত ৬ ব্যক্তির মরদেহ উদ্ধার ইস্যুকে কেন্দ্র করে দুই মন্ত্রী ও তিন বিধায়কের বাড়িতে হামলা চালিয়েছে আন্দোলনকারীরা। এমনকি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়িতেও হামলার চেষ্টা চালায় বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার (১৫ নভেম্বর) মণিপুরের বিভিন্ন স্থান থেকে অপহৃত ৬ ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শনিবার রাজধানী ইম্ফল ভ্যালিতে জড়ো হয় শত শত বিক্ষুব্ধ জনতা। ওইসময় তারা টায়ার পুড়িয়ে রাস্তাঘাট বন্ধ করে দেয়।

রাজ্যটির দুই মন্ত্রী ও তিন বিধায়কের বাড়িতে হামলার পর মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ।

রাজধানী ইম্ফলে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে।এছাড়া রাজ্যটির বেশ কয়েকটি জেলায় বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট সেবা।

গেলো বছর থেকেই মণিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত বিবাদের জেরে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এতে প্রাণ হারিয়েছেন অনেকেই।

মণিপুরের মুখ্যমন্ত্রীর ওপরও ক্ষুব্ধ সাধারণ জনগণ। তাদের দাবি, মণিপুরে শান্তি ফেরাতে না পারলে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park