সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় আপিলের শর্ত অনুযায়ী আত্মসমর্পণের পরে জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান।
বৃহষ্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় আত্মসমর্পণ করতে আদালতে আসেন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান।
পরে সকাল সাড়ে ১০টায় শুরু হয় শুনানি। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত তার জামিন মঞ্জুর করেন। একই সাথে এদিন তারপক্ষে খালস চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা।
গত ৩০ সেপ্টেম্বর প্রবীণ এ সাংবাদিক ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন। এরপর তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন আদালত।
চলতি বছরের ২২ সেপ্টেম্বর শফিক রেহমানের সাজা এক বছরের জন্য স্থগিতের আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।
বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপির সকল নেতাকর্মীদের মামলা এক আদেশেই বাতিলের দাবি করেন সাংবাদিক শফিক রেহমান।
Leave a Reply