আওয়ামী সরকারের রেখে যাওয়া অনিয়ম দুর্নীতি দুই-চার মাসে স্বাভাবিক করা সম্ভব নয় বলে মনে করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে, অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরছে উল্লেখ করে তিনি বলেন, হতাশার কারণ নেই। ভবিষ্যতে কেউ যাতে দুর্নীতি ও টাকা পাচার করতে না পারে সেভাবে সংস্কার করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা।
শনিবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স আয়োজিত অর্থনৈতিক স্থিতিশীলতা এবং অগ্রগতি পুনরুদ্ধারের গুরুত্ব বিবেচনায় “প্রাইভেট সেক্টর আউটলুক: প্রত্যাশা এবং অগ্রাধিকার’’ শীর্ষক ব্যবসায়ীক সম্মেলনে তিনি এ কথা বলেন। এনবিআর প্রসঙ্গে তিনি বলেন, রাজস্ব আদায়কারী এবং আইন প্রণেতা আলাদা করা হবে। বেসরকারিখাতে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ প্রবাহ বাড়ানোরও তাগিদ দেন উপদেষ্টা।
অনুষ্ঠানে ব্যবসায়ীরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতি না হলে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পরছে। দেশের ব্যংক খাতসহ সব খাতে অনিয়ম -দুর্নীতি ছড়িয়ে পরেছে। অর্থনীতিতে গতি ফেরাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জ্বালানি খাতে গুরুত্ব আরোপের তাগিদ তাদের।
বাংলাদেশ এই মুহুর্তে এলডিসি গ্রাজুয়েশনে উন্নত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি উল্লেখ করে ব্যবসায়ীরা জানান, এলডিসি থেকে গ্রেজুয়েশন স্থগিত করার জন্য সরকারকে কাজ করতে হবে।
Leave a Reply