1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সকল আসামি খালাস

  • আপডেট সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৬২ বার পঠিত

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত তারেক রহমানসহ সকল আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি আদালত এই মামলার অভিযোগপত্রও অবৈধ ঘোষণা করেন।

রবিবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার পর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

এর আগে হাইকোর্ট আজ বেলা ১১টার দিকে রায় পড়া শুরু করে। তবে এ সময় আদালতের দরজা খোলা থাকায় রায় দিতে বিচারপতিদের বিঘ্ন ঘটে। পরে কোর্টের নির্দেশে দরজা ও ছিটকিনি বন্ধ করার পর ফের রায় পড়া শুরু হয়। আইনজীবী কায়সার কামাল ও বারের আইনজীবী নেতারা কোর্টকে সহায়তা করেন এতে।

অন্তর্বর্তী সরকার গঠনের পর গত ২৩ অক্টোবর চাঞ্চল্যকর এই হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য প্রধান বিচারপতির দফতর থেকে হাইকোর্টে পাঠানো হয়। পরে ৩১ অক্টোবর মামলার পেপারবুক পাঠের মধ্যে দিয়ে রাষ্ট্রপক্ষ শুনানি শুরু করে। আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি গ্রহণ শেষ হয় গত ২১ নভেম্বর।

আদালত ২০১৮ সালের ১০ অক্টোবর এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে ফাঁসি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এই রায় ঘোষণা করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ বিচারিক আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park