1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ওকালতনামা না থাকায় চিন্ময়ের আগাম জামিন শুনানির আবেদন নামঞ্জুর

  • আপডেট সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৯ বার পঠিত

ওকালতনামা না থাকায় বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিস্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের আগাম জামিন শুনানির আবেদন গ্রহণ করেননি আদালত। বুধবার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি এগিয়ে আনাসহ তিন আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। কিন্তু ওকালতনামা না থাকায় আদালত সব দরখাস্ত নামঞ্জুর করেন।
বুধবার (১১ ডিসেম্বর) উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ তিনটি দরখাস্ত দিয়েছিলেন আদালতে। এর মধ্যে একটি চিন্ময়ের মামলার শুনানি করার জন্য, আরেকটি নথি উপস্থাপনের জন্য এবং অন্যটি জামিন শুনানির তারিখ ২ জানুয়ারি থেকে এগিয়ে আনার জন্য। কিন্তু সেসময় তার সাথে চট্টগ্রাম বারের কোনো আইনজীবী ছিলেন না। আসামির পক্ষে ওকালতনামা না থাকায় এবং ফাইলিং আইনজীবীরও লিখিত অনুমতি না থাকায় আদালত তার দরখাস্ত নামঞ্জুর করেন।

গত ৩১ অক্টোবর ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। এ মামলায় গত ২৫ নভেম্বর শাহজালাল বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হন বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ।

পরদিন ওই রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে চট্টগ্রাম আদালতে তোলা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এরপর চিন্ময়ের অনুসারীরা আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলাবাহিনীর উপর হামলা ও ভাংচুর চালায়। সংঘর্ষের সময় চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে চিন্ময় অনুসারীরা।

এ হত্যার ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে গত ৩ ডিসেম্বর ফের জামিন শুনানি হলে চিন্ময় কৃষ্ণের পক্ষে কোনো আইনজীবী না থাকায় শুনানি পিছিয়ে আগামী ২ জানুয়ারি দিন ধার্য করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park