জুলাই-আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দ্বিতীয় দফায় ট্রাইবুনালে তোলা হয়েছে আওয়ামী লীগের মন্ত্রী-এমপিসহ ১৬ জনকে। চলছে শুনানি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনের তদন্ত প্রতিবেদন জমা দিতে দুই মাসের সময় দিয়েছেন আদালত।
গ্রেফতার সাবেক ১২ মন্ত্রীসহ ১৬ আসামির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত সংস্থা। অভিযুক্তরা হলেন- সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ড. দীপু মনি, রাশেদ খান মেনন, আব্দুর রাজ্জাক, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক-ই-ইলাহী, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও সচিব জাহাংগীর আলম, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু এবং কামরুল ইসলাম।
এর আগে, ১৮ নভেম্বর ১৬ আসামির মধ্যে নয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ১৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
Leave a Reply