1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিএসইসিতে এখনো বহাল তবিয়তে মাহবুবের মতো দুর্নীতির রাঘববোয়ালরা

  • আপডেট সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৫ বার পঠিত

দুর্বল কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও অনুমোদনের মাধ্যমে শেয়ারবাজারে বিক্রির সুযোগ করে দিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত ও পাচার, বিদেশে রোডশো’র মাধ্যমে ডলার অপচয় এবং শেয়ার কারসাজির চিহ্নিত ‘গেমলারদের’ টাকা কামানোর মূল হোতা ছিলেন নিয়ন্ত্রক সংস্থা-বিএসইসি’র সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম। তার অনৈতিক এসব কাজের দক্ষ কারিগর বিএসইসি’র নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলম ও মোহাম্মদ রেজাউল করিমসহ অন্তত হাফ-ডজন নির্বাহী পরিচালক। যারা শিবলী কমিশনকে অন্ধের মতো সহযোগিতার মাধ্যমে অনিয়ম-দুর্নীতির সুযোগ করে দিয়ে নিজেরাও আখের গুছিয়েছেন।

এদিক দিয়ে সবচেয়ে এগিয়ে মাহবুবুল আলম। শিবলী কমিশন থেকে স্বৈরাচার সরকারের কয়েক কমিশনার নিজেকে গুটিয়ে নিলেও নির্বাহী পরিচালক মাহবুবুল আলম গংরা এখনো বেশ তৎপর। অভিযোগ রয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা এখনো বিএসইসিতে বেশ সক্রিয়। বিশেষ করে গণঅভ্যুত্থানের রক্তের দাগ মাহবুবুল আলমের পরিবারের সদস্যদের হাতে লেগে থাকার পরও এখনো বহাল তবিয়তে আছেন তিনি। একটি সূত্র জানায়, বিএসইসি’র নির্বাহী পরিচালক মাহবুবুল আলমের স্ত্রীর ভাই সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। তিনি জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার-এনটিএমসি’র মহাপরিচালক ছিলেন।

জোরপূর্বক গুম-খুনসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার দায়ে গত ৬ আগস্ট জিয়াউল আহসানকে বরখাস্ত করা হয়। এনটিএমসি ও র‍্যাবের বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান পরবর্তীতে গ্রেফতার হলেও অনিয়ম করেও পার পেয়ে যান মাহবুবুল আলম। তার বিরুদ্ধে কারসাজির মাধ্যমে বাজার ম্যানিপুলেটদের কাছে প্লেসমেন্ট শেয়ার বিক্রির অভিযোগও রয়েছে।

গেলো ১৫ বছরে বাজারে নিম্নমানের আইপিও আনার জন্য তাকেই দায়ী করেন অনেকে। শেয়ার কারসাজির অন্যতম হোতা আবুল খায়ের হিরোর কাছ থেকে বিপুল অংকের টাকা নেয়ার অভিযোগও করেন কেউ কেউ। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এল আর গ্লোবালকে একের পর এক বিতর্কিত সুবিধা দেয়ার জন্য শিবলীকে সহায়তা করেন মাহবুব ও রেজাউল গংরা।

মেজর জেনারেল জিয়াউল আহসানের নিয়ন্ত্রণহীন ক্ষমতার কারণেই বিএসইসিতে ‘জামাই’ তথা ‘জাতীয় দুলাভাই’ খ্যাতি পান প্রভাবশালী মাহবুবুল আলম। বাজার কারসাজিসহ বিভিন্ন অনিয়মের মধ্যে ডুবে থাকার পরও কেউ তাকে স্পর্শ করার সাহস পায়নি। বউয়ের ভাই প্রভাবশালী সেনা কর্মকর্তা হওয়ায় বিএসইসি’র নির্বাহী এই পরিচালক বরাবরই ছিলেন ধরাছোঁয়ার বাইরে। স্বৈরাচারি সরকার পদচ্যুত হবার পর বিএসইসি’র সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত ও সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন সরে যেতে বাধ্য হলেও এখনো বীরদর্পে কাজ করছেন মাহবুবুল আলম। তিনি যখন যা চেয়েছেন দু’হাত ভরে করেছেন। এখনো তার সেই কাজের এতটুকু ব্যত্যয় হয়নি।

খন্দকার রাশেদ মাকসুদ চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার আগে যখন মাসরুর রিয়াজকে বিএসইসি’র চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়, তখন এসব কর্মকর্তা জোটবদ্ধ হয়ে বিরোধীতায় নেমেছিলেন এমন অভিযোগও রয়েছে। তখন নতুন করে চেয়ারম্যান নিয়োগের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সরকার। এসবের পেছনেও ছিল কয়েকজন নির্বাহী পরিচালক ও পরিচালকের অদৃশ্য হাত।

অথচ এই মাহবুবুল আলমসহ সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত ও তার সহযোগীসহ আট জনের বিরুদ্ধে অর্থ পাচারসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির তথ্য অনুসন্ধানে নেমেছিল দুদক। সেই তদন্ত রিপোর্ট আজও আলোর মুখ দেখেনি। অন্যদিকে, সংস্থাটির চেয়ারম্যান গত ২২ আগস্ট দায়িত্ব বুঝে নেয়ার পর বিএসইসিকে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করলেও তাঁর সেই সদিচ্ছারও প্রতিফলন ঘটেনি। এসবের অন্যতম কারণ মাহবুবুল আলম এবং রেজাউল করিম গং। শুরুতে মুখপাত্রের দায়িত্ব থেকে মোহাম্মদ রেজাউল করিমকে সরিয়ে নেয়া হলেও কয়েকদিনের মধ্যে তাকে সেই পদে ফেরত আনতে বাধ্য হন রাশেদ মাকসুদ। দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বে্ নির্বাহী পরিচালক রেজাউল করিমের বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা নেয়নি নতুন কমিশন। দীর্ঘদিন পর চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব তথা পিএস পরিবর্তনসহ কয়েকটি পদে দায়িত্বের রদবদল হলেও বড় আকারের সংস্কার কার্যক্রম এখনো অধরা। এখন পর্যন্ত কয়েকজনের দপ্তর অদল-বদল করা ছাড়া উল্লেখযোগ্য কোনো পদক্ষেপই নিতে পারেনি বিএসইসি’র নবগঠিত কমিশন।

এদিকে, বিদেশি বিনিয়োগ আকর্ষণের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে শিবলী কমিশনের সদস্যরা। প্রবাসী বাংলাদেশি এবং বিদেশিদের পুঁজিবাজারমুখী করতে বিএসইসি’র এ ভূমিকায় নেতৃত্ব দেন তৎকালীন চেয়ারম্যান শিবলী রুবাইয়াত, কমিশনার শেখ শামসুদ্দীন, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম ও মুখপাত্র রেজাউল করিমসহ কয়েকজন নির্বাহী পরিচালক। বিনিয়োগ আকর্ষণের নামে প্রায় ডজনখানেক দেশে ১৭টি রোডশো’ করে বিএসইসি। এতে অন্তত ৫০ কোটি টাকার বেশি খরচ হয়। যার বড় অংশই হয়েছে মাহবুবুল আলমসহ শিবলী কমিশনের কয়েকজন নির্বাহী পরিচালকের হাত ধরে। নিয়ন্ত্রক সংস্থার চাপে কোম্পানিগুলো বিপুল এ অর্থের যোগান দিতে বাধ্য হলেও মুখ ফুটে কিছু বলতে পারেননি কেউই।

শেয়ারবাজারের এতসব দুর্নীতি-অনিয়ম শূণ্যের কোটায় নামিয়ে আনার উদ্যোগ নেয়া হলেও তা কাজে আসেনি। এ কারণে শেয়ারবাজারে বস্তুগত তেমন কোনো পরিবর্তন হয়নি। পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, অনেকটা আগের ধাঁচে চলছে বাজার। কমিশনের কাজেও তেমন কোনো হেরফের হয়নি। আগেও যাদের ইশারায় চলতো অনিয়ম-দুর্নীতি, তারাই চালাচ্ছে পুঁজিবাজার। চেয়ারম্যান বা কমিশনার বদল হলেও নির্বাহী পরিচালক ও পরিচালক পদের হেরফের তেমন না হওয়ায় গুণগত পরিবর্তন হওয়া নিয়ে আশাবাদী হতে পারছেন না ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও। এ অবস্থায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠা কর্মকর্তাদের দ্রুত বাদ দিয়ে গোটা কমিশনকে দ্রুত ঢেলে সাজানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা।

বিশ্লেষকদের এসব পরামর্শ এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বাদ দিয়ে কমিশনকে ঢেলে সাজানোর বিষয়ে বিএসইসি’র কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে ফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি। এসব বিষয়ে কথা বলার জন্য জনসংযোগ দপ্তরে যোগাযোগ করেও কোনো সদুত্তর মেলেনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park