1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের নির্দেশ

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজধানীর কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসময়, জুবায়েরপন্থীদের বড় জমায়েত থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কাকরাইল মসজিদে শবগুজারি (রাত্রিযাপন) অন্যান্য কার্যক্রম চলাকালে শান্তি-শৃঙ্খলার যাতে কোনো রকম অবনতি না ঘটে সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার তাবলীগ জামায়াত বাংলাদেশ (শুরায়ী নেজাম) মাওলানা জুবায়ের অনুসারীদেরকে কোনো রকম বড় জমায়েত থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

মাওলানা সাদ গ্রুপের অনুসারীদেরকে আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে শবগুজারি (রাত্রি যাপন) সহ সকল তাবলীগ জামাতের কার্যক্রম হতে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশে তাবলিগ জামাতের দুটি অংশ ‘জুবায়ের’ ও ‘সাদপন্থীদের’ মধ্যে গত কয়েক বছর ধরে দ্বন্দ্ব চলছে। সর্বশেষ গত ১৭ ডিসেম্বর টঙ্গীর তুরাগ তীরে অবস্থিত বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের প্রায় অর্ধশত অনুসারী আহত হয়েছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে বিচার বিভাগীয় তদন্তসহ ১০ দফা দাবি জানিয়েছেন তাবলীগ জামায়াতের সাদপন্থী মুসল্লিরা ও আলেম-ওলামারা। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই পক্ষের শীর্ষ নেতাদের সঙ্গে সমঝোতা বৈঠক করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

অন্যদিকে জুবায়েরপন্থীরা বলছেন, তাবলীগের নামে কাকরাইল বা বিশ্ব ইজতেমার মাঠসহ কোথাও সাদপন্থীদের কোন কার্যক্রম চলতে দেওয়া হবে না। একইসঙ্গে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park