1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

‘রিজার্ভ ২০ বিলিয়নের উপরে, ৫ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার’

  • আপডেট সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে বৈদেশিক মুদ্রার এখন ২০ বিলিয়ন ডলারের উপরে দাঁড়িয়েছে। অন্য দিকে গত পাঁচ মাসে বিদেশ থেকে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঘাটাইলের উপজেলা অডিটোরিয়ামে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ঘাটাইল শাখার ৪০০ তম শাখা উদ্ধোধদের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি আরও জানান, ব্যাংকগুলো যে ঘুরে দাঁড়িয়েছে সেটাই বড় বিষয়। এখন আর দুর্বল ব্যাংকগুলো পড়ে যাবে না। সব মিলিয়ে ইসলামী ব্যাংক এখন শীর্ষেই অবস্থান করছে এবং সামনে এই ব্যাংকটি আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠিত হতে চলেছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের এক্রিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড.এম মাসুদ রহমান, অডিট কামিটির চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, এফসিএ এফসিএস এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খরশীদ ওয়াহাব। কল্যাণমুখী ব্যাংকিংয়ের উপর মুল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসার ড. মোহাম্মদ আবদুস সালাম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মনিরুল মওলা।

অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park