1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কৃষকের ঘরে আমন ধান উঠলেও দামে প্রভাব পড়েনি খুচরা বাজারে

  • আপডেট সময় : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

নতুন বছরে চড়া চালের বাজারে ক্রেতার অস্বস্তি, তবে সরবরাহ বাড়ায় দাম স্বাভাবিক দেশি পেঁয়াজের। কাঁচা সবজির দাম সাধারণের নাগালে, ব্রয়লার বিক্রি হচ্ছে কেজিতে ২০০ টাকায়। এলাচের দাম হঠাৎ বাড়লেও কমেছে জিরার দর।

রাজধানীতে মৌসুমী সবজির সরবরাহ বাড়ায় স্বস্তি রয়েছে কাচা বাজারে। প্রতি কেজি বেগুন, আলু, শিম, মুলা, চিচিঙ্গা, শালগম মিলছে ৩০ থেকে ৪০ টাকায়। নতুন দেশি পেয়াজ বিক্র হচ্ছে ৬০ টাকা দরে, কাচা মরিচ কেজি ৪০ আর টমেটো ৪০ থেকে ৬০ টাকায়।

বছরের এই সময়ে মাছের দাম কিছুটা কম থাকার কথা থাকলেও কিছুটা বেড়েছে দেশি মাছের দাম, চাষের মাছের দর অপরিবর্তিত। ইলিশ বিক্রি হচ্ছে আকার ভেদে ১২০০ থেকে ১৫০০ টাকা কেজিতে।

মুরগির চাহিদা বাড়ায় কিছুটা দাম বেড়ে ব্রয়লার ২০০, পাকিস্তানি ৩৫০ ও দেশি মুরগি প্রতি কেজির দাম এখন ৪৫০ টাকা। খাসির মাংস বিক্রি হচ্ছে ১২০০ এবং গরুর মাংস ৭৫০ টাকা কেজি দরে।

সয়াবিন তেল কেজিতে ৮ টাকা বাড়ার পর থেকে সরবরাহ বাড়লেও দোকানি পর্যায়ে সরবরাহের ঘাটতি আছে। এলাচের দাম কেজিতে বেড়েছে ৫০০ থেকে ৭০০ টাকা, জিরার দাম কমেছে ৪০০ থেকে ৫০০ টাকা।

কৃষকের ঘরে আমন ধান উঠলেও দামে প্রভাব পড়েনি খুচরা বাজারে। চালের দাম প্রতি কেজিতে ৫-৮ টাকা বেড়ে মোটা চাল বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায় বিআর ২৮ ও ২৯ ৬০ থেকে ৬৫ টাকায়, মিনিকেট চাল ৭৮-৮০ টাকায়। খুচরা ব্যবসায়ীরা বলছেন, দাম বাড়ানোর পেছনে দায়ী মিল মালিক আর করপোরেট ব্যবসায়ীরা।

ভোক্তাদের দাবি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকরি ভূমিকা নিতে হবে সরকারকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park