1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

নতুন ভাইরাস: চীন-জাপান-মালয়েশিয়ার পর ছড়াচ্ছে ভারতে, আতঙ্কে বাংলাদেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ১৭০ বার পঠিত

হিউম্যান মেটানিউমোভাইরাস- এইচএমপিভি নতুন কোনো ভাইরাস নয়। ২০০১ সালে আবিষ্কৃত ইনফ্লুয়েঞ্জা ঘরানার এই ভাইরাস বহু আগেই শনাক্ত হয়েছিলো বাংলাদেশে। চীন আর জাপানে রহস্যময় এক ভাইরাস নিয়ে লুকোছাপা চলছে। এমন গুঞ্জনের মধ্যে এবছরের শুরুতে গণমাধ্যমে উঠে আসে চীনে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভির সংক্রমণ।

এর রেশ থাকতেই খবর আসে বাংলাদেশের প্রতিবেশী ভারতেও থাবা বসিয়েছে এইচএমপিভি। ৬ জানুয়ারি কর্নাটক রাজ্যের বেঙ্গালুরুতে আটমাস ও তিনমাস বয়সী দুই শিশুর শরীরে এই ভাইরাস শনাক্ত হয়। ২৪ ঘন্টা না যেতেই জানা যায় গুজরাটের আহমেদাবাদ আর পশ্চিমবঙ্গের কলকাতায় আরও দুই শিশু এইচএমপিভি আক্রান্ত।

জনমনে আতঙ্ক দূর করতে এইএমপিভি শনাক্তের খবরের পরপরই জরুরি বৈঠক করে জনগণকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছে ভারতের দক্ষিণের রাজ্য কর্নাটকের স্বাস্থ্য মন্ত্রী দিনেশ গুণ্ডু রাও।

সোমবার (৬ জানুয়ারি) কর্নাটক, তামিলনাড়ু এবং গুজরাটে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)-তে আক্রান্ত পাঁচ শিশুর খোঁজ পাওয়া গেছে। এই ঘটনায় দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, কেন্দ্রীয় সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং উদ্বেগের কোনও কারণ নেই।

পার্শ্ববর্তী দেশ ভারতে দুই শিশুর শরীরে এই ভাইরাস শনাক্ত হওয়ার খবরে দুশ্চিন্তা বেড়েছে বাংলাদেশেও। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাস বহু আগে থেকেই বাংলাদেশসহ বিভিন্ন দেশে শনাক্ত হয়েছে। তাই আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park