1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এবার মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

  • আপডেট সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ এর বিরুদ্ধে এই প্রথম মামলা হয়েছে। পাশাপাশি তার দুই ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক ও রাসেল আহাম্মদ তুহিনের বিরুদ্ধেও মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনাসহ ১২৪ জনকে।
এই প্রথম কোনো মামলায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে আসামি করা হলো। মঙ্গলবার কিশোরগঞ্জ থানায় মামলাটি করেন বিএনপি কর্মী তহমুল ইসলাম মাজহারুল নামে এক যুবক। মামলায় আবদুল হামিদকে তিন নম্বর আসামি করা হয়েছে। শেখ হাসিনা এক নম্বর আসামি ও দুই নম্বরে আছেন শেখ রেহানা। ওই মামলায় রয়েছে সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদের নামও।

বাদী তহমুল ইসলাম জানান, আন্দোলনের সময় আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসা নেয়ার পর এখন কিছুটা সুস্থ হওয়ায় তিনি মামলা করেছেন।মামলায় বলা হয়, ছাত্র-জনতার আন্দোলন দমনে দেশ-বিদেশে অবস্থান করা আসামিরা সারাদেশে গণহত্যার পরিকল্পনা করেন। কিশোরগঞ্জে যাতে কোনো আন্দোলন না হতে না পারে, সেই নির্দেশনা দেন তারা। আন্দোলন দমাতে গণহত্যার নির্দেশও দেন।

গেল বছরের ৪ আগস্ট দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় ছাত্র–জনতার মিছিলে হামলা ও গুলিতে বাদীসহ অনেকেই আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park