1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাড়ানো হলো আমদানি মূল্য পরিশোধের সময়

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ৩৮ বার পঠিত

ডলার সাশ্রয় ও পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য শিল্পের কাঁচামাল এবং কৃষি উপকরণের আমদানি মূল্য পরিশোধের সময় বা‌ড়ি‌য়ে এক বছর ক‌রে‌ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২০ জানুয়া‌রি) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়, ব্যাক টু ব্যাক আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানিসহ শিল্পের কাঁচামাল সাপ্লায়ার্স ও বার্সার্স ক্রেডিটের আওতায় আমদানির ক্ষেত্রে বিলম্ব মূল্য পরিশোধ সীমা ১৮০ দিন থেকে বাড়িয়ে ৩৬০ দিনে উন্নিত করা হয়েছে।

এর ফলে চলমান ডলার সংকটে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে আমদানি মূল্য দেরিতে পরিশোধের সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ বহাল থাকবে। তবে রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের আওতায় আমদানির ক্ষেত্রে এই সু‌বিধা প্রযোজ্য হবে না বলে সার্কুলারে জানানো হয়েছে।

এর আগে ২০২৪ সালের ৩০ জুন এসব পণ্য আমদানির বিলম্ব মূল্য পরিশোধ সীমা ৩৬০ দিনে উন্নিত করে সার্কুলার জারি ক‌রে‌ কেন্দ্রীয় ব্যাংক। এর মেয়াদ ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত। নতুন সার্কুলার অনুযায়ী, নির্ধারিত সময়ের পর গ্রাহকের নামে বৈদেশিক মুদ্রায় দায় পরিশোধের সময় বৃদ্ধি করা যাবে না।

বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত ডলার সাশ্রয়ের পাশাপাশি আমদানিকারকদের আর্থিক চাপ কমাবে বলে আশা করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park