1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দেশের খাদ্য মজুদ পরিস্থিতি সন্তোষজনক: অর্থ উপদেষ্টা

  • আপডেট সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ২৩০ বার পঠিত

দেশের খাদ্য মজুদ পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অন্যদিকে, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার দাবি করেছেন, অকাল বন্যার জন্য আউশ-আমনের ঘাটতি হলেও দাম সহনীয় রয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তারা। খাদ্য উপদেষ্টা জানান, সামনে বোরো মৌসুমে ভাল ফলন হলে চালের ঘাটতি হবে না। তিনি জানান, চাল ও গম মিলিয়ে ১০ লাখ টন খাদ্য আমদানির পাইপলাইনে আছে। ভারত ছাড়া মিয়ানমার থেকে এক লাখ টন চাল আমদানি করা হবে। পাকিস্তান থেকে ৫০ হাজার টন ও ভিয়েতনাম থেকে এক লাখ টন চাল আসবে।

অর্থ উপদেষ্টাও জানান, সরকার সরবরাহ নিশ্চিত করে বাজার সহনীয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভ্যাট বাড়ানোর সাথে মহার্ঘ ভাতার অর্থ সংস্থানের সম্পর্ক নেই। বিশ্বের অন্য কোন দেশে এত কম ভ্যাট দিতে হয় না বলে দাবি করেন অর্থ উপদেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park