1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

প্রায় ৪০ কোটি ডলার কর ফাঁকি দিয়েছে ভারতের আদানি পাওয়ার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করে প্রায় ৪০ কোটি ডলার কর ফাঁকি দিয়েছে ভারতের আদানি পাওয়ার। সেটির সুরাহা না হতেই বকেয়া পরিশোধে পিডিবিকে চিঠি দিয়েছে আদানি গ্রুপ। বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বর্তী সরকার বিদ্যুতের চুক্তিটি সঠিকভাবে পর্যালোচনা করেনি। বকেয়া পরিশোধের বিষয়টি আইনগত হলেও চুক্তির সব বিষয়গুলো খতিয়ে দেখা প্রয়োজন।

ভারত থেকে বিদ্যুৎ আমদানি ভারতীয় প্রতিষ্ঠান আদানি পাওয়ারের সাথে ২৫ বছর মেয়াদি চুক্তি করেছিল আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার পতনের পর বিশেষ আইনের আওতায় করা আদানির চুক্তি বাতিলের দাবি ওঠে। সে সময় সরকার চুক্তিটি পর্যালোচনা করার কথা বললে টানাপোড়েন শুরু হয় আদানির সাথে। বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেয় আদানি। বিদ্যুৎ রপ্তানির বকেয়া পরিশোধে চাপ প্রয়োগের চেষ্টা ছিল ভারতের এই বহুজাতিক প্রতিষ্ঠানটির।

চুক্তির অস্বচ্ছতায় কয়লার দাম, যন্ত্রাংশের ব্যয় ও বিদ্যুৎ বিক্রির অর্থ নিয়ে নয়-ছয় করেছে ভারতীয় কোম্পানিটি। প্রতিষ্ঠানটির ৪০ কোটি ডলারের কর ফাঁকির তথ্য পেয়েছে এনবিআর। বিশেষজ্ঞরা বরছেন, চুক্তির বিভিন্ন ধারা পর্যালোচনা করে সেটি বাতিল বা সংশোধনে পদক্ষেপ নেয়া উচিত অন্তর্বর্তী সরকারের।

দেশে পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ কেন্দ্রে প্রতি টন কয়লার দাম পড়ে ৭৫ ডলার, রামপাল কেন্দ্রে ৮০ ডলার। অন্যদিকে, ভারতের ঝাড়খন্ডে আদানির বিদ্যুৎ কেন্দ্রে কয়লার দাম ধরা হয়েছে ৯৬ ডলার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park