1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

আগামী সোমবার রাতে পবিত্র শবে মেরাজ

  • আপডেট সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ১১৮ বার পঠিত

পবিত্র শবে মেরাজ ইসলামের এক মহিমান্বিত রজনী। ১৪৪৬ হিজরি সনের ৭ম মাস রজবের ২৬ তারিখে শবে মেরাজ পালিত হয়। গত ১ জানুয়ারি বাংলাদেশের আকাশে রজবের চাঁদ দেখা গেছে। আর ২ জানুয়ারি থেকে মাস গণনা শুরু হয়। সেই হিসেবে পবিত্র শবে মেরাজ পালিত হবে আগামী সোমবার ২৭ জানুয়ারি দিবাগত রাতে।

গত ১ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের একান্ত সচিব মো. বদিউজ্জমান চাঁদ দেখার তথ্য নিশ্চিত করে শবে মেরাজের দিনক্ষণ জানান।

রজব মাসের ২৬ তারিখ রাতটি পবিত্র মেরাজের রাত। যে রাতে মহানবী (সা.) মহান আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন। তিনি মহান আল্লাহর দিদার লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়ায় প্রত্যাবর্তন করেন।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে পবিত্র রজব মাস। সেখানে আগামী ২৬ জানুয়ারি (২৬ রজব) দিবাগত রাতে ও ২৭ জানুয়ারি (২৭ রজব) দিনে পবিত্র শবে মেরাজ পালিত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park