1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সাবেক সমাজকল্যাণমন্ত্রীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ৪৫ বার পঠিত

রংপুর থেকে গ্রেফতারকৃত সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে চীফ মেট্রোপলিটন আদালতে তোলা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবী রানী রায় এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার এস আই মোস্তাফিজুর রহমান আদালতে ১৫ দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আসামি পক্ষে আইনজীবী হিসেবে আদালতে শুনানিতে অংশ নেন লিগ্যাল এইডের অ্যাডভোকেট ইতফা আক্তার।

এর আগে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামানকে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলির তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে মেডিকেল চেকআপের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় তাকে।

পুলিশ জানিয়েছে, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ ১শ’ ২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন মুন্নার বাবা আব্দুল মজিদ। একই মামলায় গত বছরের ২৭ অক্টোবর সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ।

এদিকে লালমনিরহাট জেলাতেও ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে আটটি মামলা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) শিবলী কায়সার জানিয়েছেন, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ কে গ্রেফতার করা হয়েছে। তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে। সাবেক মন্ত্রীকে চেকআপের জন্য রংপুর মেডিকেলে নেয়া হয়। শুক্রবার (৩১ জানুয়ারি) রিমান্ড আবেদনের জন্য আদালতে তোলা হয় তাকে।

জুলাই বিপ্লবের পর থেকে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামান গা ঢাকা দেন। তিনি এর আগে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও খাদ্য প্রতিমন্ত্রী ছিলেন। মোহাম্মদ নুরুজ্জামান লালমনিরহাট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park