1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সুন্দরবনে আবারও মাথাচাড়া দিয়েছে দস্যুরা

  • আপডেট সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত

সুন্দরবনে আবারও মাথাচাড়া দিয়েছে দস্যুরা। চাঁদার দাবিতে কয়েক দফা হামলার শিকার হয়েছে বনজীবীরা। মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়েছে অনেক জেলেকে। চরম দুশ্চিন্তায় জেলে ও বনজীবীদের পরিবার।

একসময় ম্যানগ্রোভ সুন্দরবন ছিলো অপহরণ, ডাকাতিসহ নানা অপরাধের অভয়ারণ্য। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত আত্মসমর্পণ করেছিলো সুন্দরবনের ৩২টি বাহিনীর প্রধানসহ ৩২৪ দস্যু। সুন্দরবনকে ঘোষণা করা হয় দস্যুমুক্ত। কিন্তু এখন আবার মাথাচাড়া দিয়েছে দস্যুরা। প্রায়ই ঘটছে জেলেদের উপর হামলা এবং অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনা।

বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবনের দুবলার চরে পাঁচ মাস ধরে চলে শুটকি প্রক্রিয়াকরনের কার্যক্রম। সেখানে কর্মসংস্থান হয় উপকুলের হাজারও জেলের। সম্প্রতি কমান্ডো স্টাইলে জেলেদের উপর হামলা চালায় দয়াল বাহিনীর সদস্যরা। চেষ্টা করে জিম্মি করার। প্রতিরোধ করে জেলেরা। অস্ত্রসহ তিন বনদস্যুকে ধরে কোস্টগার্ড সদস্যদের কাছে হস্তান্তর করে তারা। ক্ষেপে গিয়ে পরের দির ১৫ জেলেকে জিম্মি করে ওই দস্যুরা।

কোস্টেগার্ডের পশ্চিমজোনের লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহেম্মেদ জানিয়েছেন, সুন্দরবনে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড।

ম্যানগ্রোভ সুন্দরবন বনজিবীদের জন্য নিরাপদ রাখতে আইনশৃঙ্খলাবাহিনীর জোর তৎপরতা চায় উপকূলবাসী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park