1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

দুর্নীতি প্রমাণ হলে ১০ বছরের জেল হতে পারে টিউলিপের

  • আপডেট সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৮ বার পঠিত

যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য পেয়েছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সির গোয়েন্দা কর্মকর্তারা। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে ঢাকায় এক গোপন বৈঠকের পর এ তথ্য জানায় ব্রিটিশ কর্তৃপক্ষ। তথ্যের ব্যাপারে বিস্তারিত কিছু না জানালেও বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দ্য মেইল অন সানডের প্রতিবেদনে বলা হয়, একাধারে টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্টসহ ও ইমেইলের তথ্য যাচাই চলছে। এমনকি জিজ্ঞাসাবাদের জন্য টিউলিপকে ডাকা হতে পারে বলেও জানিয়েছেন ব্রিটিশ কর্মকর্তারা। টিউলিপের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, তা প্রমাণিত হলে টিউলিপের ১০ বছর বা তার বেশি সময়ের জেল হতে পারে।

এর আগে, ফ্ল্যাটকাণ্ডসহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে টাকা আত্মসাতের সাথে জড়িত থাকার অভিযোগ ওঠে টিউলিপের বিরুদ্ধে।

উল্লেখ্য, ২০১৩ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেন। তখন সেখানে উপস্থিত ছিলেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকও। বলা হচ্ছে, টিউলিপ এতে মধ্যস্থতার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park