1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নিয়োগ বাতিল প্রাথমিকের সাড়ে ৬ হাজার সহকারী শিক্ষকের

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫০ বার পঠিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে চট্টগ্রাম ও ঢাকা বিভাগের নিয়োগ পাওয়া ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ৩০ জনের রিটের চূড়ান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একইসাথে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেয়ার নির্দেশও দিয়েছেন আদালত।

চলতি বছরের জুলাইয়ে আপিল বিভাগ সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন । এ রায়ের ফলে কোটার ভিত্তিতে নিয়োগ পাওয়া ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়ে। আজকে যা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত জানান উচ্চ আদালত।

এদিকে এ রায়ের প্রতিবাদে নিয়োগ বঞ্চিতরা নজীরবিহীন ভাবে আদালতের সামনেই বিক্ষোভ করেছেন। এ সময় বিচারককে উদ্দেশ্য করে নানারকম স্লোগান দেন তারা। এছাড়াও তারা আদালতের দরজায় ধাক্কাধাক্কি, আইনজীবীদের সঙ্গে তর্কাতর্কিতেও জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয় পুলিশ সদস্যদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park