1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

‘ঈদে ১০ কেজি করে চাল উপহার পাবে এক কোটি পরিবার’

  • আপডেট সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২২ বার পঠিত

অন্তর্বর্তী সরকারের সময়ে প্রশাসনের হাত দিয়ে ভালো নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এদিকে, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জোর করে কর হার না বাড়িয়ে ট্যাক্সের আওতা বাড়ানোর চেষ্টা করতে হবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক সম্মেলনে তারা এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা জানান, গ্রামের ব্যবসায়ীদের ট্যাক্সের আওতায় আনার সুপারিশ করেছেন জেলা প্রশাসকরা। জেলা প্রশাসকদের সাথে সরকারের যোগাযোগ আরো বাড়ানো হবে। আয় বাড়ানোর ওপর জোর দেন তিনি। ডিসিদের সেবক হিসেবে জনগণের কাছে যাওয়ার আহ্বানও জানান অর্থ উপদেষ্টা। সামষ্টিক অর্থনীতির অবস্থা মোটামুটি ভাল বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, প্রশাসনকে যেভাবে ব্যবহার করা হয়, সেভাবেই তারা কাজ করে। আসন্ন রমজান ও ঈদে পর্যাপ্ত চাল সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

ঈদে এক কোটি পরিবারকে উপহার হিসেবে ১০ কেজি করে চাল দেয়া হবে। এছাড়া, রোজার সময় ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেয়ার কথা জানান তিনি। ১০ই মার্চের মধ্যে অপেক্ষায় থাকা নামজারি শেষ হবে বলেও জানান আলী ইমাম মজুমদার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park