1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হাসিনার বিরুদ্ধে ২০ এপ্রিলের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে ট্রাইব্যুনালের নির্দেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৫ বার পঠিত

জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ২০ এপ্রিলের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক ১০ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধেও একই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। সেই সাথে সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে সেদিন ট্রাইব্যুনালে হাজির করারও নির্দেশ দেওয়া হয়েছে।

জুলাই-আগস্টের গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ১০ মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী, দুই উপদেষ্টা, একজন সাবেক বিচারপতি ও একজন সাবেক সচিব- এই ১৬ জনকে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল এগারটার দিকে তাদেরকে হাজতখানা থেকে একে একে ট্রাইব্যুনালের এজলাস কক্ষে নেওয়া হয়।

ট্রাইব্যুনালে কার্যক্রম শুরু হলে আলাদা আলাদা আবেদনে শেখ হাসিনা ও অন্যদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে দুই মাসের সময় চাওয়া হয়। প্রসিকিউশন থেকে বলা হয় তদন্ত কাজ প্রায় শেষের দিকে কিন্তু জাতিসংঘের প্রতিবেদনের পর আরো কিছু বিষয় সংযোজন করে পুরো রিপোর্ট ট্রাইব্যুনালে উপস্থাপনের জন্য সময় চাওয়া হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সময় আবেদন মঞ্জুর করে।

আলাদা আবেদনে হাজী সেলিমের পুত্র সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকেও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানায় প্রসিকিউশন।

আসামিপক্ষের আইনজীবী বলেন, অভিযোগগুলো এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, পুরো তদন্ত রিপোর্ট না দেখে অপরাধের বিষয়ে কিছু বলা যাবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park