1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ছোলা ও চিনির দামে স্বস্তি, সংকট কাটেনি ভোজ্যতেলের

  • আপডেট সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫৬ বার পঠিত

রমজানের নিত্যপণ্য ছোলা ও চিনিতে আগেই মিলছে স্বস্তি। গত সপ্তাহ থেকে ১৫-২০ টাকা কমেছে পণ্য দুটির দাম। তবে, এখনো সরবরাহ স্বাভাবিক হয়নি ভোজ্যতেল। বেড়েছে মাছ-মুরগির দাম। লেবু ছাড়া অন্যান্য সবজির দাম এখনো নাগালের মধ্যে।

সপ্তাহখানেক পরেই মুসলমানদের অন্যতম ধর্মীয় ইবাদত রমজান। রমজানের ইফতারের প্রয়োজনীয় আইটেম ছোলা ও শরবতের চিনি। প্রতিবার রোজা শুরুর আগেই এসব পণ্যের দাম বাড়লেও এবার চিত্র ভিন্ন। গত সপ্তাহের তুলনায় কেজিতে ১৫ থেকে ২০ টাকা কমে ছোলা ১০৫ টাকা কেজি এবং ১০ থেকে ১৫ টাকা কেজি কমে চিনি বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে। স্বস্তির কথা জানান ক্রেতারাও।

তবে মাছের বাজার কিছুটা গরম। কেজিতে ১৫-২০ টাকা বেড়েছে বেশিরভাগ মাছের দর। রমজানে সহনীয় রাখার জোড় দাবি ক্রেতাদের। ২০ টাকা বেড়ে ব্রয়লার ২০০ টাকা কেজি এবং ২০ টাকা কমে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজিতে।

সবজির বাজারে এখনো চড়া লেবুর দাম। মানভেদে ৪০ থেকে ৬০ টাকা হালিতে বিক্রি হচ্ছে পণ্যটি। তবে সরবরাহ স্বাভাবিক থকায় এখনো ২৫-৩০ টাকা দরেই বেশিরভাগ সবজি কিনতে পারছেন ক্রেতারা। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সবধরনের চাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park