1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বছর ঘুরে শুরু হলো পবিত্র মাহে রমজান

  • আপডেট সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৫৫ বার পঠিত

শুরু হলো রহমত, বরকত আর নাজাতের পবিত্র মাহে রমজান। মসজিদে-মসজিদে তারাবির নামাজ আদায় হয়েছে শনিবার (১ মার্চ) রাতে। এদিন সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসে চাঁদ দেখা কমিটি। বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আহ্বান জানান, রমজানের পবিত্রতা রক্ষার।
‘রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমিই নিজেই দেব’- রোজার গুরুত্ব বোঝাতে হাদীসে এভাবেই রয়েছে মহান আল্লাহ তায়ালার বর্ননা।

বছর ঘুরে আবারো বিশ্ব মুসলিমের দ্বারে হাজির হয়েছে পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনায় মহান রাব্বুল আলামিনের নৈকট্য লাভ ও তাকওয়া অর্জনের জন্য রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। শনিবার দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখা যায়। রবিবার (২ মার্চ) থেকেই শুরু হলো পবিত্র রমজান মাস। এর আগে শনিবার সন্ধ্যায় রোজা শুরুর বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রহমত বরকত আর মাগফেরাতের রমজান মাস তাকওয়া অর্জনে মুসলিম ধর্মালম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ধর্ম উপদেষ্টা তাই রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

এদিকে, প্রথম তারাবিতে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। নির্দিষ্ট সময়ের অনেক আগেই তারাবিতে অংশ নিতে মুসল্লিরা জমায়েত হন মসজিদে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park