1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বেড়েছে ভোজ্যতেলের সরবরাহ, অস্বাভাবিক লেবুর বাজার

  • আপডেট সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

এবার রোজায় নিত্যপণ্যের দাম বেশ স্বাভাবিক। স্বল্প দামেই মিলছে ডিম-মুরগি ও সবধরনের সবজি। সরবরাহ বাড়ায় স্বস্তি মিলছে ভোজ্যতেলের বাজারেও। তবে আরও বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে মিনিকেট ও মোটা চালের দাম বেড়েছে কেজিতে চার থেকে পাঁচ টাকা পর্যন্ত। রমজানকে কেন্দ্র করে অস্বাভাবিক লেবুর বাজার। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়।

কৃষকের আমন ধান ঘরে উঠেছে বহু আগেই। কিন্তু এর কোনো প্রভাবই পড়েনি চালের বাজারে। মৌসুমে দাম নামার কথা থাকলেও উল্টো বেড়েছে সব ধরণের চালের দাম। আগের বাড়তি দামের সাথে আবারও বেড়েছে কেজিতে চার থেকে পাঁচ টাকা।

এদিকে, গত কয়েকবারের তুলনায় এবারের রোজায় বেশিরভাগ পণ্যের দামই স্বাভাবিক। ডিম, মুরগির পাশাপাশি ভোক্তারা স্বল্প মূল্যেই পাচ্ছেন সব ধরনের সবজি।

তবে, অস্বাভাবিক লেবুর দাম। প্রতি হালি লেবু কিনতে ৮০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে ক্রেতাদের। রোজায় ক্রেতা কম হলেও কিছুটা উর্দ্ধমুখী মাছের দামও।

অন্যদিকে, সরবরাহ বাড়ায় স্বস্তি মিলছে ভোজ্যতেলের বাজারে। গত সপ্তাহের তুলনায় দামও কমেছে লিটার প্রতি আট থেকে ১০ টাকা পর্যন্ত।

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারকে তদারকি আরো বাড়ানোর দাবি সাধারণ মানুষের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park