1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশি সংস্থার সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করেছে মাস্কের স্টারলিংক

  • আপডেট সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৭৫ বার পঠিত

গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে সহায়তার জন্য বেশ কয়েকটি বাংলাদেশি সংস্থার সঙ্গে অংশীদারত্ব চুক্তি করেছে ইলন মাস্কের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। শনিবার (৮ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের টিম বর্তমানে বাংলাদেশে সফরে রয়েছে। এ সময়ে স্টারলিংকের সঙ্গে চুক্তি করে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো। তবে এই চুক্তি কবে, কোথায়, কীভাবে এবং বাংলাদেশি কোন কোন প্রতিষ্ঠানের সঙ্গে হয়েছে সে সম্পর্কে কিছুই জানানো হয়নি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, চুক্তিগুলোর মধ্যে স্থান বরাদ্দ, নির্মাণ সহায়তা এবং চলমান অবকাঠামো রক্ষণাবেক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। স্টারলিংক টিমের এই সফরের ফলে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো তাদের আগ্রহের কয়েকটি স্থান সম্পর্কে জানতে পেরেছে বলে জানা গেছে। কিছু জায়গায় বাংলাদেশি প্রতিষ্ঠান তাদের নিজস্ব সম্পত্তি ব্যবহার করে সহায়তা প্রদান করছে, আবার কিছু জায়গায় স্টারলিংক হাইটেক পার্কের জায়গা বিবেচনা করছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব গণমাধ্যমকে বলেন, ‘স্থান ও বাস্তবায়নের খুঁটিনাটি নিয়ে আলোচনা চলছে। স্টারলিংক বাংলাদেশের শহর ও প্রত্যন্ত অঞ্চল, উত্তরাঞ্চল বা প্রাকৃতিক দুর্যোগের ঝামেলা থেকে মুক্ত অবস্থায় নির্ভরযোগ্য ও উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন তৈয়ব। এতে নিরবচ্ছিন্ন ও উচ্চমানের সেবা নিশ্চিত করা হবে। যেহেতু বাংলাদেশে টেলিকম গ্রেডের ফাইবার নেটওয়ার্কের কাভারেজ সীমিত এবং প্রত্যন্ত অঞ্চলে এখনও লোডশেডিংয়ের সমস্যা রয়েছে, তাই স্টারলিংক আমাদের উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, এনজিও এবং এসএমই ব্যবসায়ীদের দৈনন্দিন কার্যক্রম এবং ডিজিটাল অর্থনৈতিক উদ্যোগকে ত্বরান্বিত করবে।’

ফয়েজ আহমেদ তৈয়ব আরও বলেন, ‘আমরা আগামী ৯০ দিনের মধ্যে স্টারলিংকের সঙ্গে একটি ‘সেনসিবল মডেল’ বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park