রাজধানীর উত্তরখানে হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান ভুঁইয়াকে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। গ্রেফতারকৃতরা স্বামী-স্ত্রী। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, যৌন নিপীড়নের প্রতিবাদে সাইফুর রহমানকে হত্যা করা হয়েছে বলে অভিযুক্তরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
সংবাদ সম্মেলনে ডিএমপির উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মুহিদুল ইসলাম জানান, নাজিম-রুপা দম্পতি হত্যার স্বীকারোক্তি দিয়েছে। ঘটনার পরিক্রমায় হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষকের বাসায় আশ্রয় নিয়েছিলেন তারা। সেই সুযোগে বিভিন্ন সময় সাইফুর রহমান রুপাকে যৌন হয়রানির চেষ্টা করে বলে অভিযোগ তাদের।
এছাড়াও, নানাভাবে হুমকি দিয়েও তাদেরকে নির্যাতনের অভিযোগ করেছে এই দম্পতি। পুলিশ আরও জানায়, ৯ মার্চ রাতে আবারও রুপার শ্লীলতাহানির চেষ্টার সময় স্বামী নাজিম টের পাওয়ায় ওই দম্পতি মিলে ধারালো অস্ত্র দিয়ে সাইফুলকে আঘাত করে পালিয়ে যায়। চিকিৎসাধীন ১০ মার্চ রাজধানীর একটি হাসপাতালে মারা যান সাইফুর রহমান। তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
Leave a Reply