1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

স্বপ্নের ফেরি পাচ্ছে সন্দ্বীপবাসী ।

  • আপডেট সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৩৩২ বার পঠিত
সন্দ্বীপে ফেরি যাতায়াতের অবকাঠামো নির্মাণ কাজ উদ্বোধন।

নিউজ নাউ প্রতিবেদক: নানা উত্তেজনা আর উতকন্ঠার মধ্যে প্রথমবারের মতো সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটে যুক্ত হচ্ছে ফেরিঘাটটি। শনিবার সন্দ্বীপ ফেরিঘাট অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এর আগে সকালে সন্দ্বীপ-গুপ্তছড়া ফেরিঘাট নির্মাণ এর দাবীতে বিএনপি নেতা মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন ও সন্দ্বীপ উপজেলা বিএনপির নেতাকর্মীরা সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটে মানববন্ধন করলে বিকেলে ফেরিঘাট অবকাঠামো নির্মাণের ঘোষনা দেন বিআইডব্লিউটিসি-বিআইডব্লিউটিএ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধীরা।

ফলে সন্দ্বীপবাসীর কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন। ষড়যন্ত্র, চাঁদাবাজি কিংবা অনিয়মের অভিযোগে যাতে সন্দ্বীপবাসীর আজীবনের লালিত স্বপ্নের ফেরিঘাটের নির্মাণ কাজ কোনোমতে ভেস্তে না যায় সেদিকে নজর রাখার অনুরোধ জানান তিনি।

মিজানুর রহমান আরো বলেন, চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের মানুষ বিগত কয়েক বছরে ফেরিঘাটে নানা দুর্ভোগ এবং হয়রানির শিকার হয়েছেন। আল্লাহর রহমতে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. ফাওজুল কবির খানের আন্তরিক প্রচেষ্টায় সেই দুর্ভোগের অবসান হতে চলেছে। আগামী ফেব্রুয়ারি মাস থেকে মানুষ পুরোপুরি ফেরির সুবিধা ভোগ করে গাড়ি নিয়ে চট্টগ্রাম যাতায়াত করতে পারবে ইনশাআল্লাহ।

অবকাঠামো নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত শত শত মানুষ আনন্দ-উল্লাসে মেতে ওঠেন এবং ইতিহাসের সাক্ষী হিসেবে নিজেদের গর্বিত মনে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ প্রকাশ করে পোস্ট করেন এবং তার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মো. ফাওজুল কবির খানকে পুরো কৃতিত্বের দাবিদার হিসেবে আখ্যায়িত করেন।

পাশাপাশি এ কাজের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক, যোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, বন ও পরিবেশ মন্ত্রণালয়কে সমন্বিত সিদ্ধান্তে আসতে তিনি প্রভাবিত করতে পেরেছেন বলে সন্দ্বীপবাসীর ৪ লাখ মানুষের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

এ সময় উপস্থিত থেকে ঠিকাদারকে ভয়হীন, বাধাহীন ও নির্বিঘ্নে কাজ সম্পন্ন করতে সহযোগিতার আশ্বাস দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন।

তিনি বলেন, সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হতে চলেছে। আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টায় ফেরিঘাটের অবকাঠামো নির্মাণ কাজের সূচনা করতে পেরেছি। এজন্য বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের খনিজ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ফাওজুল কবির খানকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মনির তালুকদার, উপজেলা বিএনপির সদস্য জামসেদুর রহমান, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাঈন উদ্দীন, বহির্বিশ্ব সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহসভাপতি মোবারক আলম খান, সন্দ্বীপ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সজিব, জাতীয়তাবাদী ছাত্রদলের সন্দ্বীপ উপজেলা আহ্বায়ক সুজাউদ্দৌল্ল্যা সজিব, পৌরসভা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজানসহ কয়েকশ নেতাকর্মী।

জবা/এসটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park