1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কমছে না চালের দাম, সহসাই নেই সুখবর

  • আপডেট সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৬১ বার পঠিত

কমছেই না চালের দাম। বৈশাখে নতুন চাল বাজারে না আসার আগে কমার সম্ভাবনা দেখছে না বিক্রেতারা। মাছ-মুরগির দাম কিছুটা বাড়লেও নিম্নমুখী ডিমের দাম। সবজি, সেমাই, চিনিসহ ঈদ উৎসবের আইটেমগুলোর দাম নাগালের মধ্যেই।
গেল সপ্তায় আরেক দফায় চড়েছে চালের দর। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও বেড়েছে মিনিকেটের দাম। কেজিতে তিন থেকে চার টাকা এবং বস্তায় দুই থেকে তিনশ টাকা বেড়েছে বলে জানান বিক্রিতারা। যার প্রভাব পড়েছে অন্যান্য জাতের চালের দামেও।

বেড়েছে মাছের দামও। সরবরাহ কমার অজুহাতে কেজিতে ২০ থেকে ২৫ টাকা বাড়ার কথা বলছেন বিক্রেতারা। কেজিতে ২০ টাকা বেড়ে ব্রয়লার ২১০ টাকা কেজি এবং সোনালী মুরগির বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজিতে। তবে, দাম কমে ১২০ টাকা ডজনে পাওয়া যাচ্ছে ডিম।

চাহিদা বেড়েছে বিভিন্ন রকম সেমাইয়ের। মসলার বাজারেও বেড়েছে ভিড়। তবে এসবের দামে সন্তুষ্ট ক্রেতারা। নতুন করে দাম না বাড়ায় স্বস্তি বিরাজ করছে চিনিসহ বেশ কিছু পণ্যের দামে।

সবজির বাজারে সরবরাহ ঠিক থাকায় দামও নাগালের মধ্যেই। বাজার স্বাভাবিক রাখতে সরকারের তদারকি ঠিক রাখার কথা বলেছেন ক্রেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park