ঈদকে ঘিরে পাইকারী ও খুচরা ক্রেতাদের ভিড়ে মুখর হয়ে উঠেছে দেশের অন্যতম পাইকারী কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর-বাবুরহাট। দেশের নানা প্রান্ত থেকে পাইকারী ও খুচরা কাপড় ক্রেতারা যাচ্ছেন এই হাটে।
ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ‘প্রাচ্যের ম্যানচেস্টার’ খ্যাত দেশের অন্যতম বৃহৎ পাইকারী কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর-বাবুরহাটের ব্যবসায়ীরা। শাড়ী, লুঙ্গি, থ্রি-পিস, শার্ট পিস, প্যান্ট পিস, পাঞ্জাবির কাপড়, থান কাপড়সহ দেশীয় তৈরি প্রায় সব ধরনের কাপড় পাওয়া যায় এই বাজারে। পাইকারী ক্রেতাদের পদচারণায় এখন মুখর বাজারটি।
ঈদ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও কাপড়ে আনা হয়েছে নিত্যনতুন ডিজাইন। বেচাকেনা শুরু হলেও এবার তা আশানুরূপ নয়, বলছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের নিরাপত্তায় বাজারে সিসি ক্যামেরা স্থাপনসহ হাটে জোরদার করা হয়েছে নিরাপত্তা। ঈদকে ঘিরে প্রতি হাটে পাঁচ হাজার কোটি টাকা বিক্রি হয় বলে আশা বাজার বণিক সমিতির।
Leave a Reply