1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

পাইজাম চাল থেকেই হয় নাজিরশাইল, ব্র্যান্ডিং কারসাজি যত!

  • আপডেট সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৮৫ বার পঠিত

বয়েল পদ্ধতিতে পাইজাম চাল থেকেই তৈরি হচ্ছে নাজিরশাইল চাল। তা বিক্রি করা হচ্ছে চড়া দামে। এ ছাড়া বিভিন্ন কোম্পানি এ ব্যবসায় নেমে ব্র্যান্ডিং কারসাজিতে বেশি দামে চালের বাজার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এদিকে, পেঁপে-টমেটো বাদে আর সব সবজিরই দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা করে।

নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের মধ্যে চাল অন্যতম। মানুষের মধ্যে কিছুটা সহনীয় দামে চিকন চাল কেনার প্রবণতা বেশি। কিন্তু মোটা বা চিকন সবধরনের চালেরই বেশি দাম আদায়ের অভিযোগ ক্রেতাদের।

সপ্তাহের ব্যবধানে ২ থেকে ৪ টাকা বেড়ে ২৮ জাতের মোটা চাল, বাজার ভেদে বিক্রি হচ্ছে কেজিতে ৫২ থেকে ৫৪ টাকা। চিকন চালের দাম বেশি চড়া। চালের দাম বেশি হওয়ার পেছনে বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডিং করসাজিকে দুষছেন পাইকাররা।

সপ্তাহের ব্যবধানে সবজির দামও কিছুটা বেড়েছে, বলছেন ভোক্তারা।

ঈদের আগে মুরগির দাম কিছুটা বাড়লেও এখন ব্রয়লারের দাম কমে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়। ডিমের ডজন ১২০ টাকা।

এদিকে, মাছের দামও বেশি। বৈশাখকে ঘিরে এবার ইলিশের বিক্রি তুলনামূলক কম। কেজিপ্রতি বড় ইলিশ বিক্রি হচ্ছে ২০০০ থেকে ২১০০ টাকায়, ছোট ইলিশ ১৪০০ থেকে ১৫০০ টাকা। রুই ৫৯০ থেকে ৬০০, পাবদা ৪৫০ থেকে ৫৫০ টাকা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park