এবারের বিনিয়োগ সম্মেলন থেকে ৩ হাজার ১০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
রবিবার (১৩ এপ্রিল) প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানিয়েছেন।
ব্রিফিংয়ের শুরুতে বিনিয়োগ সম্মেলনের বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন বিডা চেয়ারম্যান। তিনি বলেন, ‘পরবর্তী সরকারেরও উচিত বিনিয়োগ সম্মেলনের মতো আয়োজন করা। বিনিয়োগ সম্মেলনে ৫০টি দেশের ৪১৫ জন বিনিয়োগকারী অংশ নিয়েছেন। এ সম্মেলনে ১৫০টি দাপ্তরিক বৈঠক হয়েছে।’
ব্যয় ও বিনিয়োগের চিত্র উপস্থাপন করে আশিক চৌধুরী বলেন, ‘বিনিয়োগ সম্মেলনে খরচ হয়েছে ১ কোটি ৪৫ লাখ টাকা, যা বাজেটের ৪২ শতাংশ কম। ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা এসেছে এবারের সম্মেলন থেকে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ যেন বিদেশি বিনিয়োগকারীদের মেন্যু থেকে বাদ না পড়ে যায়, সে চেষ্টা করেছি আমরা। কোনো বাংলাদেশি বিদেশি বিনিয়োগ নিয়ে আসলে তাকে প্রণোদনা দেবে সরকার।’
সম্প্রতি ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের বিষয়টিও উঠে আসে সংবাদ সম্মেলনে। বিডার নির্বাহী চেয়ারম্যান এ প্রসঙ্গে বলেন, ‘ভারতের ট্রানশিপমেন্ট বাতিলের সিদ্ধান্তকে সুযোগ হিসেবে নিচ্ছি। এর ফলে বাংলাদেশের বিমান বন্দরগুলোকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়ার সুযোগ এসেছে।
Leave a Reply