1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার তদন্ত প্রতিবেদন ২৫ মে

  • আপডেট সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গণহত্যার আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন ২৫ মে জমার দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। এদিকে যাত্রাবাড়ীর প্রতিবেদন ২০ জুলাই এবং রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন একইদিন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুত্রে জানা গেছে, জুলাই-আগস্ট গণহত্যার আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন ২৫ মে জমার দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। এদিকে যাত্রাবাড়ীর প্রতিবেদন ২০ জুলাই এবং রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন একইদিন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এদিকে সকালে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে জুলাই-আগস্টের গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা একাধিক মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ-আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আলাদা আলাদা তিন মামলায় তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের বিষয়ে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন অথবা অগ্রগতি প্রতিবেদন দাখিল এবং পরবর্তী শুনানি দিন ধার্য করা হবে।

সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ-আল মামুন ছাড়া অন্যরা হলেন-ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা ও ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, বরখাস্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, সহকারী পুলিশ সুপার রাজন কুমার সাহা, সাবেক এসআই মো. আব্দুল মালেক, সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সাহা, সাবেক কনস্টেবল মো. মুকুল হোসেন এবং রবিউল আলম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park