1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চালের বাজারে ফিরছে স্বস্তি, বেড়েছে সবজি-মুরগির দাম

  • আপডেট সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

বাজারে নতুন চাল আসায় দাম কিছুটা নিন্মমুখী হলেও পুরোনো সব ধরনের চালই বিক্রি হচ্ছে চড়া দরে। বেড়েছে সবজি-আর মুরগির দাম। আলু-টমেটো ছাড়া ৫০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। কেজিতে ২০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়।

নিত্যপণ্যের বাজারে স্বস্তি কমতে শুরু করেছে। রোজার পর গেল কয়েক সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে অনেক পণ্যের দাম।

নতুন চাল প্রবেশ করায় বাজারে চালের দাম কিছুটা কমলও সপ্তাহের ব্যবধানে আবারও তা বাড়তে শুরু করেছে। নতুন মিনিকেট ৭০ থেকে ৭৮ টাকায় বিক্রি হলেও পুরোনো মিনিকেট বিক্রি হচ্ছে ৮০ খেকে ৮৮ টাকা কেজিতে।

সপ্তাহের ব্যবধানে মুরগির দামও বেড়েছে। ব্রয়লার বিক্রি হচ্ছে ১৯০ টাকা কেজিতে। সোনালী ২৮০ টাকা। তবে ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। নদীর মাছ বেশি দামে বিক্রি হলেও, মাছের বাজার তুলনামূলক স্থিতিশীল বলে জানান ভোক্তারা।

বাজারে সব ধরনের সবজির দামও ঊর্ধ্বমুখী। হাতেগোনা দুই-একটি সবজি ছাড়া ৫০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। কিছু সবজির দাম ১০০ ছাড়িয়েছে।

নিত্যপণ্যের বাজার আরও সহনীয় পর্যায়ে নিয়ে আসার দাবি সাধারণ মানুষের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park