1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আরও ৪ মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর আদেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৪৫ বার পঠিত

চট্টগ্রামে আরও চার মামলায় গ্রেফতার দেখানো হলো সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে। মঙ্গলবার (৬ মে) আগের মামলায় কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন চট্টগ্রামের আদালত। এ নিয়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ মোট পাঁচ মামলায় বর্তমানে কারাবন্দি চিন্ময়কে গ্রেফতার দেখানো হলো।

মঙ্গলবার সকালে চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিনের আদালতে চারটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর জন্য তদন্তকারী কর্মকর্তার আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত আবেদনগুলো মঞ্জুর করেন।

চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, শুনানির সময় কারাগার থেকে আসামি চিন্ময় দাসকে ভার্চুয়ালি সংযুক্ত করা হয়।

আইনজীবী আলিফ হত্যাসহ মহানগরীর কোতোয়ালী থানার চারটি মামলায় গত রবিবার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করে পুলিশ। পরদিন আরও একটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। সোমবার আদালতে আইনজীবী হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

এরপর মঙ্গলবার পুলিশের ওপর আক্রমণ, কর্তব্যকাজে বাধা, আদালত প্রাঙ্গণে ত্রাস সৃষ্টি, হামলার অভিযোগের বাকি চারটি মামলার শুনানি শেষে আজ এ আদেশ এলো। এর মধ্যে একটি মামলার বাদী নিহত আলিফের ভাই।

রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park