1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুরুতর পাঁচ অভিযোগ

  • আপডেট সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৮৭ বার পঠিত

‘শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ পাওয়া গেছে। প্রথম অভিযোগ হলো, উসকানিমূলক। আর দ্বিতীয়টা, নির্দেশ। এ বিষয়ে তার বহু কল রেকর্ড আছে। যেখানে তিনি মার্ডারের নির্দেশ ও অঙ্গহানির নির্দেশ পর্যন্ত দিয়েছেন। পাশাপাশি সুনির্দিষ্ট তিনটি ঘটনাকেন্দ্রিক কিছু অভিযোগ এসেছে, যা পরে জানানো হবে।’ সোমবার (১২ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্টের গণহত্যার মাস্টারমাইন্ড হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর তা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র আকারে দাখিল করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর।

মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘আজ জুলাই-আগস্টের গণহত্যার প্রধান মাস্টারমাইন্ড শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। অন্যরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহা পরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ তিন জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।’

তিনি বলেন, ‘এ প্রতিবেদন হাতে পাওয়ার পর সবকিছু দেখে বিবেচনা করে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করা হবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park