1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রমনা বটমূলে বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর করে কারাদণ্ড

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১১৩ বার পঠিত

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজউদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে সাজাপ্রাপ্ত বাকি ৯ আসামিকে।

মঙ্গলবার (১৩ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এছাড়াও সাজাপ্রাপ্ত অন্য আসামিদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ জনের সাজা কমিয়ে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সুলতানা আখতার রুবি বলেন, এটি একটি মানবতাবিরোধী অপরাধ। অপরদিকে আদালত বলেন, এটি সাংস্কৃতিক অধিকারের ওপর আঘাত।

আসামিপক্ষের আইনজীবী শিশির মনির অভিযোগ করে বলেন, হাইকোর্টের এই রায় সঠিক হয়নি। এই রায় সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে নয়, বরং নৈতিক কারণে সাজা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। ৯ জন ঘটনাস্থলেই মারা যান। পুলিশ এ ঘটনায় রমনা থানায় মামলা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park