1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

কোরবানিকৃত পশুর চামড়ার দাম বাড়িয়ে সরকারের নতুন মূল্য নির্ধারণ

  • আপডেট সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৯১ বার পঠিত

ত্যাগ-কুরবানির মাহাত্ম্য নিয়ে আসছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদে পশু কোরবানির পর অন্যতম প্রয়োজনী কাজ পশুর চামড়া ক্রয়-বিক্রয়। কোরবানিকৃত পশুর চামড়ার দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার।

কোরবানির গরুর লবণযুক্ত চামড়ার দাম গতবছরের চেয়ে প্রতি বর্গফুটে ৫ টাকা বাড়িয়ে ৬০ থেকে ৬৫ টাকা নির্ধারণ করেছে সরকার। আর ঢাকার বাইরে ৫ টাকা বাড়িয়ে ৫৫ থেকে ৬০ টাকা করা হয়েছে।

একই সঙ্গে খাসি ও বকরির চামড়ার দাম ২ টাকা বাড়ানো হয়েছে। সারাদেশে প্রতি বর্গফুট খাসির চামড়া ২২ থেকে ২৭ টাকায় এবং বকরির চামড়ার দাম ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করেছে বাণিজ‍্য মন্ত্রণালয়

সোমবার (২৫ মে) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এসব কথা জানান।

তিনি আরও জানান, গরুর চামড়ার সর্বনিম্ন দর ঢাকায় ১৩৫০ টাকা, ঢাকার বাইরে ১১৫০ টাকার কমে কিনতে পারবেন না ব‍্যবসায়ীরা। সরবরাহ সংকুচিত রাখতে ঈদের পর অন্তত ১০ দিন পশুর চামড়া ঢাকায় ঢুকতে দেয়া হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park