1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির মূল হোতা নোয়াখালীতে গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২১৭ বার পঠিত

নায়ক শাকিব খানের আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ পাইরেসির মূলহোতা টিপু সুলতানকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৭ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম। এর আগে, একই দিন বিকেল পৌনে ৬টার দিকে জেলা শহর মাইজদীর মোহাম্মদিয়া হোটেলসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার টিপু সুলতান নোয়াখালীর বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, টিপু ‘তাণ্ডব’ সিনেমাটি পাইরেসি করে বেআইনিভাবে বিভিন্ন মাধ্যমে পুরো সিনেমার এইচডি কপি ছড়িয়ে দেয়। পরে সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভুঁইয়া ওরফে শাহরিয়ার শাকিল ঢাকার বনানী থানায় কপিরাইট আইনে টিপুকে ১ নম্বর আসামি করে মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, টিপু পাইরেসির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিকে ঢাকায় পাঠানো হবে। বনানী থানা তার বিরুদ্ধে আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park