1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

খামেনিকে হত্যার পরিকল্পনা ছিলো ইসরাইলের

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার পরিকল্পনা ছিলো বলে হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। দাবি করেছেন, ইরানে আবার হামলার অনুমোদন দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র।

ইসরাইলের চ্যানেল থার্টিনে দেওয়া সাক্ষাৎকারে কাটজ জানিয়েছেন, প্রয়োজনে মাটির নিচের বাঙ্কারে অভিযান চালিয়ে আলী খামেনিকে হত্যার প্রস্তুতি ছিলো। খামেনিকে হত্যা পরিকল্পনায় আপত্তি ছিলো যুক্তরাষ্ট্রের, ওয়াশিংটন পোস্টের এমন প্রতিবেদন নাকচ করেছেন কাটজ। বলেছে, তাকে হত্যার দরকার হলে কারো অনুমোদনের তোয়াক্কা করবে না ইসরাইল। তার দাবি, জীবনের হুমকি থাকায় ভয় পেয়ে খামেনি মাটির অনেক নীচে আশ্রয় নিয়েছিলেন।

কাটজ হুঁশিয়ার করে বলেছেন, ইরান পরমাণু কর্মসূচি থেকে সরে না আসলে ইসরাইল আবার হামলা শুরু করবে। এতে সবুজ সঙ্কেত দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র।

এদিকে, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু বৈঠকে বসার তথ্য নাকচ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার দাবি, ইরানের ক্ষয়ক্ষতির তথ্য অতিরঞ্জিত করে উপস্থাপনের অপচেষ্টায় নেমেছে যুক্তরাষ্ট্র। গত বুধবার ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আগামী সপ্তাহে ইরানের সাথে পরমাণু সমঝোতা বৈঠক হবে। আর এই বৈঠক থেকে শান্তি চুক্তির আগাম আশাবাদও জানিয়েছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা স্টিভ উইটকফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park