1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যশোরে দুর্বৃত্তের এসিডে দগ্ধ একই পরিবারের ৩ সদস্য

  • আপডেট সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

যশোরে দুর্বৃত্তের ছুঁড়ে মারা এসিডে দগ্ধ হয়েছে একই পরিবারের তিনজন। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় জসিম নামে এক ব্যক্তি এই হামলা চালায় বলে অভিযোগ স্বজনদের। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঝিকরগাছার গদখালীতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আহতরা হলেন ঐ গ্রামের জামাত হোসেনের স্ত্রী রাহেলা বেগম, ছেলে ইয়ানুর ও মেয়ে রিপা খাতুন। আহতদের স্বজনদের অভিযোগ, মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের কাজের লোক জসিম দীর্ঘদিন ধরে রিপাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলো। মেয়েটি তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে এতে ক্ষিপ্ত হয়ে জসিম রাতে জানালা দিয়ে রিপাকে লক্ষ্য করে এসিড ছুঁড়ে মারে। এতে রিপা, তার ভাই ইয়ানুর ও মা রাহেলা খাতুন এসিডে দগ্ধ হন। এরপর পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয় তাদের।

চিকিৎসক জানায়, এসিডে শিশু ইয়ানুর রহমানের শরীরের বিভিন্ন জায়গায় দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া তার মা ও বোনের শরীরের আংশিক দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park