বিশেষ প্রতিনিধি:
ঢাকা জেলার বংশাল থানার কায়েঠুলী এলাকায় এক ভয়াবহ ভাংচুর ও অগ্নিসংযোগ এর ঘটনা ঘটে। কায়েঠুলী এলাকার বাসিন্দা জীবন কৃষ্ণ ঘোষের পুত্র হৃদয় ঘোষ এর বাড়িতে ভাংচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করে একই থানার একটি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা হাজী সেলিম এর সন্ত্রাসী বাহিনী। গতকাল (২ জুলাই) বাড়িতে ভাংচুর , লুটপাট এবং অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।
সন্ত্রাসীদের হামলার বিষয়ে স্থানীয় লোকজন জানায়, হৃদয় ঘোষ এবং তার পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে আওয়ামী লীগের অত্যাচারে হৃদয় ঘোষ দীর্ঘদিন যাবত তার পরিবার ছাড়া দেশের বাহিরে বসবাস করে আসছে।
সূত্র জানায়, হৃদয় ঘোষ ও তার পরিবার বিএনপি’ররাজনীতির সাথে জড়িত থাকার কারনে এবং পূর্ব শত্রুতারজের ধরে এই ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে আরও জানা যায়, হৃদয় ঘোষ দীর্ঘ দিন যাবত দেশের বাহিরে থেকে বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অন্যায়, অত্যাচার ওদুর্নীতির বিরুদ্ধে আন্দোলন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ করার কারণে সরকারের উপর মহলের এর নজরদারীতে পরে। মূলত এই কারনেই হৃদয় ঘোষ এর বাড়িতে আক্রমণ ও অগ্নিসংযোগ করা হয়। ঘটনার কিছুদিন পূর্বে থেকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হৃদয় ঘোষ এর পরিবারকে নানা ভাবে প্রাণনাশের হুমকি–ধামকি প্রদান করে আসছে।
হামলাকারীরা তার পরিবারকে বলে, ‘জানি তোর ছেলে লন্ডনে বসে আমাদের আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন কর্মকান্ডে জড়িত হয়ে আমাদের দলের এবং বাংলাদেশের ভাব মূর্তি নষ্ট করছে। তোর ছেলেকে এসব কাজ কর্ম থেকে বিরত থাকতে বল অন্যথায় তোদের খুব খারাপ হবে এবং আমাদের হাত থেকে তোদেরকে কেওবাঁচাতে পারবেনা।’
বর্তমানে হৃদয় ঘোঘের পরিবার খুবই আতঙ্কগ্রস্ত এবং নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান ভুক্তভোগীর পরিবার।
Leave a Reply