1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

টেক্সাসে ভয়াবহ বৃষ্টিপাত ও বন্যা: বহু প্রাণহানি ও নিখোঁজ

  • আপডেট সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৮৮ বার পঠিত

টেক্সাসে আকস্মিকভাবে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। আল-জাজিরার তথ্য অনুযায়ী, এই দুর্যোগে অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছেন। পাশাপাশি, একটি গ্রীষ্মকালীন শিবিরে অংশ নেওয়া ২০ জনেরও বেশি কিশোরী নিখোঁজ রয়েছেন। মাত্র কয়েক ঘণ্টার ভেতর কয়েক মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হওয়ায় ভয়াবহ এ বন্যার সৃষ্টি হয়। এ পরিস্থিতিকে ভীতিকর ও মর্মান্তিক বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে বজ্রঝড় ও ভারি বর্ষণের কারণে টেক্সাসের গুয়াদালুপ নদীতে হঠাৎ করেই পানি বিপজ্জনক হারে বৃদ্ধি পেয়েছে। ৪ জুলাই সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যার তীব্রতার কারণে টেক্সাসের সড়কে বসানো পানি পরিমাপের যন্ত্র সম্পূর্ণভাবে তলিয়ে গেছে।

সান অ্যান্তোনিও থেকে প্রায় ১০৫ কিলোমিটার দূরে অবস্থিত এলাকায় দীর্ঘ সময় ধরে প্রবল বৃষ্টিপাত হয়। ফলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা টেক্সাসের নির্দিষ্ট কয়েকটি এলাকার জন্য আকস্মিক বন্যার জরুরি অবস্থা ঘোষণা করেছে।

বলা হচ্ছে, কোনো আগাম সতর্কতা ছাড়াই প্রচণ্ড এই বন্যা ভোরের আগে আঘাত হানে। ফলে নিরাপদ স্থানে স্থানান্তরের জন্য আগে থেকে কোনো নির্দেশনা দিতে পারেনি কর্তৃপক্ষ। উদ্ধার কাজ চলাকালীন বেশ কয়েকটি মৃতদেহ পাওয়া গেছে।

ধারণা করা হচ্ছে, শিবিরে থাকা যেসব কিশোরীরা নিখোঁজ হয়েছে, তারা হয়তো কোথাও নিরাপদ আশ্রয় নিয়েছে বা এমন জায়গায় আছে যেখানে যোগাযোগ করা সম্ভব নয়। এদিকে নিখোঁজদের সম্পর্কে যেকোনো তথ্য জানাতে মানুষের প্রতি আন্তরিকভাবে অনুরোধ জানানো হয়েছে। বিভিন্ন উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করেছে এবং জরুরি সেবা কর্মীরা এখনও তাদের সন্ধানে কাজ করে যাচ্ছে। টেক্সাসের বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে তারা যেন প্রার্থনা করে।

উদ্ধারকারীরা পুরো এলাকাজুড়ে ১৪টি হেলিকপ্টার এবং ১২টি ড্রোন ব্যবহার করে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে শত শত জরুরি সেবাকর্মী গাছপালা ও পানির তোড়ে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করে যাচ্ছে। যদিও বৃষ্টিপাত কিছুটা কমেছে, তবুও এলাকাটিতে নতুন করে বন্যার আশঙ্কা রয়েছে। বলা হচ্ছে, বাসিন্দারা চরম বন্যার কবলে পড়েছেন। তারা বিদ্যুৎ, বিশুদ্ধ পানি এবং ইন্টারনেট সংযোগ থেকে বিছিন্ন হয়ে পড়েছেন। রাষ্ট্র ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে ওইসব অঞ্চলে যাতায়াত না করার জন্য সতর্ক করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, রাতের প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় বাড়িঘর ও গাছপালা পানির স্রোতে ভেসে যাচ্ছে। ওইদিনই প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। একটি ভিডিওতে দেখা যায়, এক উদ্ধারকর্মী গাছের ডাল থেকে এক ব্যক্তিকে হেলিকপ্টারের সাহায্যে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।

রাষ্ট্রীয় জননিরাপত্তা বিভাগের পরিচালক এই ঘটনাটিকে গণদুর্যোগ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, যদিও এখন বৃষ্টি থেমে গেছে, তবে আরও একটি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। তার মতে, সান অ্যান্তোনিও এবং অস্টিন অঞ্চলের দিকে নতুন করে প্রবল বৃষ্টিপাত অগ্রসর হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park