1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

  • আপডেট সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকির প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দরে বিক্রি হচ্ছে স্বর্ণ। সোমবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে সোমবার (১৪ জুলাই) সকাল ১০টা নাগাদ স্পট গোল্ড প্রতি আউন্সে ৩ হাজার ৩৫৪ দশমিক ৮৩ ডলারে বিক্রি হতে দেখা গেছে, যা গত ২৩ জুনের পর সোনার সর্বোচ্চ দর। এছাড়া, ফিউচার মার্কেটেও প্রায় দশমিক ২ শতাংশ বেড়েছে সোনার দর। এই বাজারে প্রতি আউন্স সোনা বর্তমানে ৩ হাজার ৩৭১ ডলারে বিক্রি হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, মার্কিন বাণিজ্য শুল্ক নীতি বাস্তবায়নের অনিশ্চয়তার কারণেই বিনিয়োগের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে সোনার চাহিদা আবারও বাড়ছে।

গত শনিবার (১২ জুলাই) ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে পণ্য আমদানিতে আগামী ১ আগস্ট থেকে ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই মূলত আবারও বিনিয়োগকারীদের ভরসার জায়গা হয়ে উঠেছে সোনা।

এদিকে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে সবশেষ গত ৭ জুলাই দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। পরদিন ৮ জুলাই থেকে নতুন নির্ধারিত দরে সোনা বেচাকেনা চলছে দেশের বাজারে।

বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকায়। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৬২ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৩৯ হাজার ৫৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির ১ ভরি সোনা ১ লাখ ১৫ হাজার ৩৯১ টাকায় বিক্রি হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park