1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ইউক্রেনকে আরও অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

ইউক্রেনকে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে আলোচনায় না আসায় রাশিয়ার ওপর কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৪ জুলাই) হোয়াইট হাউসে ন্যাটোর প্রধান মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি করতে ব্যর্থ হলে আগামী ৫০ দিনের মধ্যে রাশিয়ার ওপর কঠোর শুল্ক আরোপ করা হবে। এরমধ্যে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক অন্তর্ভুক্ত থাকবে।

পুতিন শান্তি চুক্তিতে অস্বীকৃতি জানানোর কারণে ডোনাল্ড ট্রাম্প হতাশা প্রকাশ করেন। শুধু তাই নয়, বৈঠকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম এবং অন্যান্য মিসাইলসহ কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম পাঠাবে। এই অস্ত্রের খরচ বহন করবে ন্যাটোর সদস্য দেশগুলো। ন্যাটো প্রধান মার্ক রুট ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানান। যুক্তরাষ্ট্রের সহায়তার আশ্বাসে কৃতজ্ঞতা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park