থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে এবার সশস্ত্র সংঘর্ষ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী বিরোধপূর্ণ এলাকায় উভয়পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয় বলে জানায় বিবিসি।
এরপর, থাইল্যান্ডে ব্যস্ততম একটি পেট্রোল পাম্পে কম্বোডিয়ান রকেট আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সেনাবাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে বলেন, সিসাকেট প্রদেশের একটি পেট্রোল পাম্পে রকেটটি আঘাত হেনেছে।
থাই কর্তৃপক্ষের মতে, সংঘাতে এখন পর্যন্ত এক সেনাসহ ১২ জন নিহত এবং কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। এই ঘটনার পর থাইল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয় সীমান্তবর্তী এলাকার স্কুলগুলো সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এছাড়া কম্বোডিয়ার সাথে থাকা নিজেদের সব সীমান্ত বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে থাইল্যান্ড।
Leave a Reply