1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো সাত ওমরাহযাত্রীর

  • আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৮৩ বার পঠিত

সৌদি আরবের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাত ওমরাহযাত্রী নিহত হয়েছেন। তারা সবাই পাকিস্তানের নাগরিক ছিলেন।
পাক সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ শনিবার (২৬ জুলাই) এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলেছ, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের এই বাসিন্দারা ওমরাহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। চার শিশুও রয়েছে নিহতদের মধ্যে। দুর্ঘটনায় ওই পরিবারের আরও পাঁচ সদস্য আহত হয়েছেন।

পরিবারের অন্য সদস্যরা জানিয়েছেন, ১১ দিন আগে ওমরাহ করতে সৌদি আরবে যান তারা। এরমধ্যে আজ শনিবার (২৬ জুলাই) মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। সৌদি আরবেই অনুষ্ঠিত হবে তাদের জানাজার নামাজ।

এর আগে এ বছর পবিত্র হজ করতে গিয়ে সৌদিতে মৃত্যু হয় ১৮ পাকিস্তানির। যাদের বেশিরভাগই বয়স্ক ছিলেন। হার্ট অ্যাটাক ও অন্যান্য রোগে আক্রান্ত হয়ে সৌদিতেই মৃত্যুবরণ করেন তারা। তাদের সবাইকে জান্নাতুল বাকিতে কবর দেওয়া হয়। এরআগের বছর হজ করতে গিয়ে ৩৫ পাকিস্তানির মৃত্যু হয়েছিলো।

সৌদি আরবে প্রায়ই এমন ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। এতে অনেকের প্রাণহানি ঘটে। ২০২৩ সালের ২৮ মার্চ ভয়াবহ এক বাস দুর্ঘটনায় আট বাংলাদেশি ওমরাহযাত্রী নিহত হন। ওই ঘটনায় আহত হয়েছিলেন আরও ১৮ বাংলাদেশি। সবমিলিয়ে বাস অ্যাক্সিডেন্ট করে প্রাণ গিয়েছিলো ২০ জনের। – সূত্র: এআরওয়াই নিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park