1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চীনের উত্তরাঞ্চলে বন্যায় ৩০ জনের মৃত্যু

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৭ বার পঠিত

চীনের উত্তরাঞ্চলে কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) আবহাওয়া অফিস আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়ায় ৮০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে বেইজিং কর্তৃপক্ষ।

গেলো কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিতে অসংখ্য গ্রাম তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেইজিংয়ের শহরতলি জেলা মিয়ুন। ভেসে গেছে গাড়ি ও ঘরের আসবাবপত্র। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে অন্তত ১৩০টি গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক ডজন রাস্তাঘাট। এতে অঞ্চলটির বাসিন্দারা বাইরের এলাকাগুলোর সাথে যোগাযোগ করতে পারছেন না। গভীর পানিতে ভেসে ভেসে উদ্ধার কাজ করছে উদ্ধারকর্মীরা। কোথাও কোথাও আটকে পড়াদের উদ্ধারে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

চীনা প্রেসিডেন্ট শি জিন পিংও সর্বাত্মক অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। বছরের এই সময়টাতে প্রচণ্ড বৃষ্টিপাত হয় বেইজিংয়ে। ২০১২ সালের জুলাই মাসে বন্যায় ৭৯ জনের মৃত্যু হয়, যা ঐ অঞ্চলটির জন্য অন্যতম ভয়াবহ বন্যার বছর ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park