1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রাশিয়ার ভূমিকম্পের ধাক্কা লাতিন আমেরিকায়, সুনামি সতর্কতা জারি

  • আপডেট সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পঠিত

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠলো রাশিয়া। ভূমিকম্পের পরপরই সাগরে সৃষ্টি হয়েছে সুনামি, যা দ্রুত গতিতে বিস্তৃত হচ্ছে। এই ভয়ংকর ঢেউ এতটাই শক্তিশালী যে তা বহু দূরের উপকূলেও আছড়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের সুনামি সতর্ক সংস্থা জানিয়েছে, এর প্রভাব লাতিন আমেরিকার ইকুয়েডর উপকূল পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। ফলে ইকুয়েডরের উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে ব্যাপক সতর্কতা।

যুক্তরাষ্ট্রের সুনামি সতর্ক সংস্থার মতে, ইকুয়েডর ও রাশিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় ৩ মিটার থেকেও অধিক উচ্চতায় সুনামির ঢেউয়ের আঘাত হানার সম্ভাবনা রয়েছে। গালাপাগোসে সুনামি সতর্কতা জারি করে এর দ্বীপাঞ্চল থেকে প্রতিরোধমূলক বাধা অপসারণের কাজ শুরু করেছে ইকুয়েডর। ইকুয়েডরের রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এক ঘোষণায় জানিয়েছে, সকল ধরনের সামুদ্রিক কার্যক্রম অবিলম্বে স্থগিত করা হয়েছে। রাশিয়ার পূর্ব উপকূলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর পরই ইকুয়েডর তার উপকূলবর্তী জেটি ও নিম্নভূমি অঞ্চল থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে।

এদিকে রাশিয়ার পূর্ব উপকূলে তীব্র ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করেছে লাতিন আমেরিকার আরেক দেশ পেরু। এই তথ্য নিশ্চিত করেছে পেরুর নৌবাহিনী। দেশটির জাতীয় সুনামি সতর্ক সংস্থার বিশ্লেষণের ভিত্তিতে এ সতর্কতা জারি করা হয়।

পেরুর নৌবাহিনীর হাইড্রোগ্রাফি ও নেভিগেশন অফিস সোশ্যাল মিডিয়া এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে, এই ঘটনাটি নিয়ে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। পেরুর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রও এক্সে জানিয়েছে, উপকূলবর্তী এলাকাগুলো কঠোর নজরদারির ভেতর রয়েছে।

পেরুর ভূ-ভৌগোলিক কেন্দ্রের সভাপতি হারনান্দো টাভেরা জানিয়েছেন, পেরুর উপকূলবর্তী অঞ্চলে ৩০ জুলাই সকালেই সুনামির আঘাত আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তার মতে, ঢেউয়ের উচ্চতা ৩ মিটারের বেশি হবে না।

এর আগে রাশিয়ার কামচাটকা উপদ্বীপের কাছে প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। জাপান থেকে হাওয়াই পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park